সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শ্যামপুর শিল্প এলাকায় ৭ ঘণ্টা গ্যাস থাকবে না সোমবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

গ্যাসের চুলা। ছবি: ডেইলি স্টার

জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (৫ অক্টোবর) রাজধানীর শ্যামপুর শিল্প এলাকায় ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্যামপুর হাই স্কুল রোডে বিদ্যমান পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য সোমবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা শ্যামপুর শিল্প এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ ছাড়া গ্যাস সরবরাহ বন্ধ থাকার সময়ে এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জরুরি মেরামত কাজের কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।