মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিটিসেলের সাবেক সিএফও সাজ্জাদ রহিম আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক 

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১৬, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

বিলুপ্ত টেলিকম কোম্পানি সিটিসেলের সাবেক প্রধান চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সাজ্জাদ রহিম চৌধুরীকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। রাতে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমরা সাজ্জাদ রহিমকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়েছি। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

গুলশান থানা পুলিশ সূত্রে জানা যায়, সাজ্জাদ রহিম বিলুপ্ত টেলিকম কোম্পানি সিটিসেলের সিএফও ছিলেন। বেসরকারি একটি ব্যাংকের মামলায় তার ছয়মাসের সাজা হয়। সেই মামলায় সাজ্জাদ রহিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। এরপরেই পুলিশ তাকে গুলশান থেকে গ্রেফতার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।