শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ভয়াবহ বাস দুর্ঘটনা: মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত একাধিক

সিলেট প্রতিনিধি
আগস্ট ৭, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ছবি : সংগৃহীত

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয়।

এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।