বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বার্থ রক্ষা করে মার্কিন চুক্তি বাস্তবায়নে যাবে সরকার’

অনলাইন ডেস্ক
মার্চ ২৪, ২০২৬ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সরকারের অবস্থান নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এখন তো একটা যুদ্ধ অবস্থা চলছে। যার একটা বিশাল অংশের সঙ্গে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট। আর চুক্তিটা হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। শুধু এ চুক্তি নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের আরও অনেক চুক্তি রয়েছে, বাণিজ্যে আছে, অন্য জায়গায় আছে। এই সকল চুক্তি বাংলাদেশের অর্থনীতিকে সরাসরি প্রভাবিত করে, বাংলাদেশের মানুষকে সরাসরি প্রভাবিত করে, বিশেষ আমাদের বেসরকারিখাতকে সরাসরি প্রভাবিত করে। সুতরাং প্রত্যেকটা চুক্তি বাংলাদেশের স্বার্থ রক্ষা করে সরকার বাস্তবায়নে যাবে। আর বাস্তবায়নে যাওয়ার আগে অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে। এ নিয়ে আলোচনা অবশ্যই সংসদে হবে এবং সংসদের বাইরে হবে, যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা হবে।

আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

১৯৭১ এর ২৫ মার্চ গণহত্যা নিয়ে আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে ঢাকা কাজ করছিল, এ কার্যক্রমটি চলমান রয়েছে কিনা– উত্তরে শামা ওবায়েদ বলেন, বিএনপি সরকার তো মাত্র দায়িত্ব নিলাম। ২৫ মার্চ রাতে গণহত্যার বিষয় কিন্তু সরকার থেকে একটি কর্মসূচি নেওয়া হয়েছে। প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন সরকারকে অবশ্যই সেটা এগিয়ে নিতে হবে।

এ সময় গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফেরত চেয়ে সরকার আনুষ্ঠানিকভাবে দিল্লিকে কোনো চিঠি দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।