২০২৬ সালের জন্য জাতীয় পুরুষ দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত মেয়াদের এই চুক্তিতে মোট ২৮ জন ক্রিকেটার অন্তর্ভুক্ত হয়েছেন।
চুক্তিতে খেলোয়াড়দের বেতন কাঠামো অনুযায়ী চারটি গ্রেড—এ, বি, সি ও ডি—তে ভাগ করা হয়েছে। যদিও কাঠামোর শীর্ষে ‘এ প্লাস’ গ্রেড রাখা হলেও এবার সেখানে কোনো ক্রিকেটার জায়গা পাননি। এই গ্রেডের সম্ভাব্য মাসিক বেতন ছিল ১০ লাখ টাকা। ফলে ‘এ’ গ্রেডের ক্রিকেটাররাই এবার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত।
এ গ্রেড (মাসিক ৮ লাখ টাকা) চারজন ক্রিকেটার জায়গা পেয়েছেন এই গ্রেডে— নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ।
বি গ্রেড (মাসিক ৬ লাখ টাকা) সবচেয়ে বেশি ১১ জন ক্রিকেটার রয়েছেন এই গ্রেডে— মুশফিকুর রহিম, মুমিনুল হক, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ,নাহিদ রানা।
সি গ্রেড (মাসিক ৪ লাখ টাকা) এই গ্রেডে রয়েছেন ৬ জন— সৌম্য সরকার, জাকের আলী অনিক, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।
ডি গ্রেড (মাসিক ২ লাখ টাকা) সর্বনিম্ন গ্রেডে জায়গা পেয়েছেন ৭ জন— সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন। কাজী নুরুল হাসান সোহান
এ প্লাস গ্রেড ফাঁকা থাকায় কার্যত এ গ্রেডের চার ক্রিকেটারই ২০২৬ সালে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন পাচ্ছেন।
