সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

আবু সাঈদ চৌধুরী
জুলাই ২০, ২০২৬ ১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী ১৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে সংগঠনের প্রধান কার্যালয়ে আজ বিকেল ৪টায় এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও কল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভার শুরুতেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মসূচি, অতিথি তালিকা, অনুষ্ঠান পরিচালনা, সম্মাননা প্রদান, কেক কাটা, সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ফলপ্রসূ মতবিনিময় করা হয়। একই সঙ্গে দেশব্যাপী সংগঠনের সকল জেলা, মহানগর ও উপজেলা কমিটির নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান সুরমা আলম, মহিলা বিষয়ক সম্পাদক নুরুনাহার, দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম খোকন, যুগ্ম মহাসচিব মোঃ আবু তোহা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ মজুমদার, ক্রীড়া সম্পাদক মোঃ কামাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক দিপা আক্তার, গাজীপুর জেলা কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ নুর আলম আকন্দ, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ রাসেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেলেসহ বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী কেবল একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়; এটি সংগঠনের অতীত সাফল্যের মূল্যায়ন, বর্তমান কার্যক্রমের পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাই অনুষ্ঠানটি মর্যাদাপূর্ণ, সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলকভাবে আয়োজন করতে সকল পর্যায়ের নেতাকর্মীকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশের প্রতিটি জেলায় সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলা এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সকল সদস্যকে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন, আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সমন্বয়, প্রচার-প্রচারণা জোরদার, গণমাধ্যমে সংবাদ প্রকাশ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা বৃদ্ধি এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দিষ্ট দায়িত্ব অর্পণ করা হবে।

সভা শেষে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, কল্যাণ, দক্ষতা উন্নয়ন এবং সারাদেশে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান পুনর্ব্যক্ত করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সারাবাংলা সর্বশেষ