রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে বাড়ির ছাদে পাটের বস্তায় মোড়ানো ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার, র‌্যাবের অভিযানে চাঞ্চল্য

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুন ১৯, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান; দক্ষিণ ফিলিপনগরের একটি বাড়ির ওয়াশরুমের ছাদ থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড কার্তুজ (গুলি) উদ্ধার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার দক্ষিণ ফিলিপনগর গ্রামে অভিযান চালিয়ে হাশেম পরামানিকের বাড়ির ছাদ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব ও স্থানীয় সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর গ্রামের হাশেম পরামানিক (৭০)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বাড়ির পশ্চিম পাশে ওয়াশরুমের ছাদের ওপর থেকে একটি ওয়ান শুটার গান এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। র‌্যাব সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রটি পাটের বস্তার ভেতরে পেঁচানো অবস্থায় ছিল।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, মালিকানা এবং এর সঙ্গে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।