রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: দৌলতপুরে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, উদ্ধারকৃত মাদকের মূল্য ৬০ হাজার টাকা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুন ২০, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এসআই মহাসিন ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

অভিযানের অংশ হিসেবে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর গ্রামে জনৈক কালাচাঁদ মণ্ডলের বাড়ির সামনে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে হবিবার মণ্ডল (৫৪) নামে এক মাদক কারবারিকে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ২ কেজি গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হবিবার মণ্ডল নামে একজন মাদক কারবারিকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। পরবর্তীতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, দৌলতপুর উপজেলাকে মাদকমুক্ত করতে এবং মাদকের আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষা করতে দৌলতপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল দৌলতপুর থানা পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে মাদক নির্মূলে আরও জোরালো ও ধারাবাহিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।