শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মৌসুমী ফলের রঙে-রসে মুখর দৌলতপুর প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়,শিক্ষার্থীদের আনন্দঘন অংশগ্রহণে প্রাণবন্ত করে তুলেছে অনুষ্ঠানমেলা

হারুন অর রশীদ
জুন ২৫, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মৌসুমী ফলের বর্ণিল ফল মেলা। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে পুরো ক্যাম্পাস। ফলের পসরা সাজিয়ে চোখ জুড়িয়েছে দর্শনার্থীদের। সবার চোখে মুখে ছিল নীরব আনন্দের প্রতিচ্ছবি।

ফল মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুসালে মজনুল কোবির পান্না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল হক। তিনি বলেন, প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবার এবং সামাজিক সম্পৃক্ততার এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শেরআলী (সবুজ) এবং বিশিষ্ট সাংবাদিক ও দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম (শাহীন)। তারা শিক্ষার্থীদের কল্যাণে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষক মোঃ মোফাকখুরুল কবির (মুন্না) ও মোঃ জামিরুল ইসলাম।

মেলায় আম, কাঁঠাল, লিচু, কলা, পেয়ারা, আনারসসহ বিভিন্ন মৌসুমী ফলের সমাহার শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। ফলের পুষ্টিগুণ সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মেলাটি পরিণত হয় এক আনন্দঘন শিক্ষামূলক আয়োজনে।

এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, প্রতিবন্ধী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের হাসি-আনন্দ আর রঙিন ফলের সমারোহে দিনব্যাপী এ আয়োজন হয়ে ওঠে এক স্মরণীয় উৎসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সারাবাংলা সর্বশেষ