আসন্ন দৌলতপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন দৌলতপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মুহিদুজ্জামান মন্টু মাস্টার। তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
জানা যায়, হাসান মুহিদুজ্জামান মন্টু মাস্টার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি দৌলতপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৌলতপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং থানা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজনীতির পাশাপাশি তিনি শিক্ষা ক্ষেত্রের সঙ্গেও যুক্ত। তিনি চক দৌলতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য অনুযায়ী, শিক্ষা ও সামাজিক বিভিন্ন কার্যক্রমে তিনি অংশগ্রহণ করে আসছেন।
চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের উন্নয়নে কাজ করার পরিকল্পনার কথা জানিয়ে হাসান মুহিদুজ্জামান মন্টু মাস্টার বলেন, আমি নির্বাচিত হলে দৌলতপুর সদর ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। শিক্ষা, কৃষি, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান এবং সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার অগ্রাধিকার।
তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করবেন। এ লক্ষ্যে তিনি দৌলতপুর সদর ইউনিয়নের ভোটার ও সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল, মনোনয়নপত্র দাখিল এবং প্রতীক বরাদ্দসহ নির্বাচনসংক্রান্ত আনুষ্ঠানিক কার্যক্রম নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন হবে। চেয়ারম্যান পদে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট আইন ও বিধিমালা অনুসারে নির্ধারিত হবে।
