বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান: ২০ পুরিয়া হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার

অপূর্ব সরকার
জুলাই ১৪, ২০২৬ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পুরিয়া হেরোইনসহ মো. শাওন হোসেন (২০) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পটুয়াখালী সদর থানার এসআই মো. নাজমুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সফল এ অভিযান পরিচালনা করে।

সোমবার (১৩ জুলাই) পটুয়াখালী পৌরসভার নবাবপাড়া রোডের মাতৃসদন কেন্দ্রের সামনে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃত শাওন হোসেন পৌরসভার মুক্তির মোড় এলাকার খোকন প্যাদা ও নাজমা বেগমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম নবাবপাড়া রোড এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা দিয়ে যাওয়ার সময় শাওনের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ পুরিয়া প্রাণঘাতী মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়।

অভিযান প্রসঙ্গে এসআই মো. নাজমুল ইসলাম বলেন, মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে আসামিকে হেরোইনসহ গ্রেফতার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

পটুয়াখালী সদর থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে পটুয়াখালী সদর মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে পটুয়াখালী সদর থানা পুলিশের কঠোর অবস্থান এবং ধারাবাহিক বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।