কুষ্টিয়ার কুমারখালীতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে হাবিবুল্লাহ (৩৮) নামে এক ব্যবসায়ীর ঝু/লন্ত অ’র্ধগলিত ম/রদে/হ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার পান্টি বাজারে এ ঘটনা ঘটে।
নিহত হাবিবুল্লাহ উপজেলার গোলাবাড়ি এলাকার হামিদ মুসল্লির ছেলে। তিনি দীর্ঘদিন সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। দেশে ফিরে পান্টি বাজারে স্টিল ফার্নিচারের ব্যবসার পাশাপাশি আদম ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, হাবিবুল্লাহর স্টিল ফার্নিচারের দোকানে ডাবের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ ঝুলেছিল। স্তিথানীয় সূত্র বলছে, তিনি আদম ব্যবসার কারণে বেশ কয়েকটি মামলার আসামি ছিলেন। গত সোমবার রাত থেকে নিখোঁজ থাকলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি সচল ছিল। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যাসন্তানের জনক।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, সকালে পান্টি বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে হাবিবুল্লাহ নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।
