শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ‘নিলুফার রেনু বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬

এস এম বাদল
আগস্ট ৭, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় উৎসবমুখর ও সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে ‘নিলুফার রেনু বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬’। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে কুষ্টিয়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নিলুফার রেনু বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান উপলক্ষে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু মোহাম্মদ হাবিবুর রহমান (পিকলু)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. আক্তারুজ্জামান (কাজল মজুমদার), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আবদুল লতিফ সেখ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. হেলালউজ্জামান, কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো. মজিবুর রহমান, কুষ্টিয়া সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা নাজনীন আলম, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলাউদ্দীন, কুষ্টিয়া সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. নূর ইসলাম এবং পৌর ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন জাহান।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে উৎসবমুখর জনতার উপস্থিতি

অনুষ্ঠানে অতিথিবৃন্দ মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির সম্মাননা তুলে দেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক মূল্যবোধ গঠন এবং পড়ালেখায় আরও উৎসাহিত করতে এ ধরনের বৃত্তি কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। তিনি ভবিষ্যতেও এমন শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

কুষ্টিয়া শহরের কুঠিপাড়াভিত্তিক নিলুফার রেনু বৃত্তি ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, সুধীজন, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করে তোলে। মেধার স্বীকৃতি ও শিক্ষার প্রতি অনুপ্রেরণা জাগাতে এ আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া সৃষ্টি করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।