বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৩৪ জন গ্রেপ্তার, ৩৭ মামলা

স্টাফ রিপোর্টার
অক্টোবর ২২, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গতকাল বুধবার তাদের গ্রেপ্তার করা হয়। এই সময়ে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২৩ জন, লালবাগ বিভাগ ৫৩ জন, ওয়ারী বিভাগ ৮০ জন, মতিঝিল বিভাগ ৬৬ জন, তেজগাঁও বিভাগ ৯৫ জন, মিরপুর বিভাগ ১৫২ জন, গুলশান বিভাগ ৩০ জন, উত্তরা বিভাগ ৩৩ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। এসময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ১ কেজি গাঁজা, ১ হাজার ৫০৬ পিস ইয়াবা, ৪টি মোবাইল ফোন, ৪টি চাকু জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।