শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রূপনগরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, নারীসহ আটক ৪

স্টাফ রিপোর্টার
অক্টোবর ২৪, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

ভাড়া করে নিয়ে চালকের ওপর হামলা, পুলিশের অভিযানে উদ্ধার অটোরিকশা। পুলিশের অভিযানে ছিনতাইয়ের অভিযোগে দুই নারীসহ গ্রেপ্তার চারজন। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের রূপনগরে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ের চেষ্টার শিকার অটোরিকশাসহ চালককে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রূপনগর থানাধীন বেড়িবাঁধ এলাকার পেপসি মোড়ে এ ঘটনা ঘটে।

শুক্রবার এ তথ্য জানান মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার।

তিনি জানান, সংঘবদ্ধ চক্রের দুই নারী সদস্য শাহ আলী মাজার এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করেন। তবে তাদের উদ্দেশ্য ছিল অটোরিকশাটি ছিনতাই করা। পরে বেড়িবাঁধ এলাকার পেপসি মোড়ের কাছে পৌঁছালে চক্রের অন্য সদস্যদের সহায়তায় চালকের ওপর হামলা চালিয়ে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়।

এ সময় চালকের চিৎকার শুনে ঘটনাস্থলে থাকা রূপনগর থানা পুলিশের একটি টহল দল দ্রুত সেখানে পৌঁছায়। পরে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইয়ের চেষ্টায় জড়িত চারজনকে আটক করে। একই সঙ্গে অটোরিকশাসহ চালককে উদ্ধার করা হয়।

এ ঘটনায় রূপনগর থানায় দস্যুতার মামলা দায়ের করা হয়েছে। মামলায় আটক চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে রূপনগর থানা পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।