মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যবিপ্রবিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৯, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

ওসমান হাদির মৃত্যুতে যবিপ্রবিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য সতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর যবিপ্রবির কেন্দ্রীয় মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

এ সময় যবিপ্রবি উপাচার্য বলেন, ওসমান হাদির সাহস ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে যে অকুতোভয় এটা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তার চিন্তা, ভাবনা ও চেতনা ধারণ করে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আমরা অক্ষুন্ন রাখার চেষ্টা করব। আমাদের এই ছোট ভূখণ্ডকে একটি অপশক্তি বারবার অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং সেখান থেকে আমাদের ফিরে আসা কে আবারও সেই অপশক্তিটা ব্যর্থ করার চেষ্টা করছে। আমি আবারও বলছি দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

এছাড়া জানাজায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় কয়েকশ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।