বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

“নালায় মিলল গলাকাটা মরদেহ, মিঠামইনে রহস্যজনক হত্যাকাণ্ড, এলাকায় আতঙ্ক

কিশোরগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২৬ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় একটি নালা থেকে গলাকাটা অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার ঢাকী ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মুতি মিয়া (৬৫)। তিনি মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের সিহারা গ্রামের মৃত তুতা মিয়ার ছেলে।

সকালে মাঠে গিয়ে মরদেহের সন্ধান পায় কৃষক—

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে স্থানীয় কৃষকরা কাজের উদ্দেশ্যে জমিতে গেলে দুর্গাপুর গ্রামের একটি নালায় রক্তাক্ত অবস্থায় মুতি মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন। গলায় ধারালো অস্ত্রের আঘাতের স্পষ্ট চিহ্ন থাকায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত বিষয়টি থানায় জানানো হয়।

খবর পেয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ও সহকারী পুলিশ সুপার শহিদুল হক ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

ময়নাতদন্তের প্রস্তুতি– মিঠামইন থানার ওসি লিয়াকত আলী জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

এদিকে কে বা কারা কী কারণে মুতি মিয়াকে হত্যা করেছে—তা নিয়ে এলাকায় নানা জল্পনা-কল্পনা চলছে। দ্রুত হত্যার রহস্য উদ্‌ঘাটন ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।