সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (বার) বার্ষিক নির্বাচন আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে। সমিতির পক্ষ থেকে বুধবার এই বিষয়ে নোটিশ জারি করা হয়েছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১ মার্চ বিকেল ৫.৩০টায় মনোনয়নপত্র বাছাই, আর ৪ মার্চ বিকেল ৩টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়েছে।
এ নির্বাচনে সভাপতি (১), সহ-সভাপতি (২), সম্পাদক (১), কোষাধ্যক্ষ (১), সহ-সম্পাদক (২) ও কার্যকরী কমিটির সদস্য (৭) সহ মোট ১৪টি পদে প্রতিযোগিতা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
