সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আচরণবিধি ভেঙে বিএনপি প্রার্থীর পোস্টার

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৪, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আচরণবিধি ভেঙে ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেলে পূর্ব রামপুরার মারকাযুত তাকওয়া বাংলাদেশ মাদ্রাসার সামনে ও আশপাশের বিভিন্ন গলির মধ্যে তাঁর নির্বাচনী পোস্টার সাঁটানো দেখা গেছে।

ঢাকা-১১ আসনে ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমাদের পক্ষ থেকে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। একদিকে পোস্টার নামিয়ে ফেললে তারা আরেকদিকে লাগায়। এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

গত বৃহস্পতিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ প্রচারণা চলবে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা যায়, এ সময় প্রার্থীরা ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’ মেনে চলতে বাধ্য থাকবেন। এবারের নির্বাচনে প্রচারসামগ্রীর ওপর বিধিনিষেধ ইসির আচরণবিধি অনুযায়ী, নির্বাচনী প্রচারে যে কোনো ধরনের পোস্টার লাগানো নিষিদ্ধ। এ ছাড়া প্রচার লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন এবং ব্যানার তৈরিতে রেক্সিন, পলিথিন, প্লাস্টিক বা পরিবেশের জন্য ক্ষতিকর ও পচনশীল নয়–এমন উপাদান ব্যবহার করা যাবে না।

এ বিষয়ে জানতে ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থী ড. এম এ কাইয়ুমের মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।