বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এক দিনে ৯ ডিআইজিসহ ৩৯ পুলিশ কর্মকর্তাকে বদলি

স্টাফ রিপোর্টার
মে ৫, ২০২৬ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

পুলিশে আবারও বড় ধরনের রদবদল আনা হয়েছে। এক দিনে ডিআইজি পদমর্যাদার ৯ জন এবং অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৩০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেওয়া হয়। এর মধ্যে একটি আদেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের আলোচিত উপকমিশনার মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার করা হয়েছে। এ ছাড়া পঞ্চগড়, বান্দরবান, জয়পুরহাট, পাবনা, নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি, মৌলভীবাজার ও ফেনীতে নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে অনুযায়ী, সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) জিললুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে আরএমপি কমিশনার, বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কমিশনার শফিকুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি, পুলিশ অধিদপ্তরের ডিআইজি আশিক সাঈদকে বিএমপির কমিশনার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিআইজি) এস এন মো. নজরুল ইসলামকে সিআইডির ডিআইজি, সিআইডির ডিআইজি আবুল বাশার তালুকদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া ডিএমপির অতিরিক্ত কমিশনার সানা শামীনুর রহমানকে সিআইডির ডিআইজি ও সিআইডির ডিআইজি মোহাম্মদ শামসুল হককে ডিএমপির অতিরিক্ত কমিশনার করা হয়েছে।

অন্যদিকে উপসচিব পদ থেকে প্রত্যাগত ড. শাহেদুল আকবর খানকে এসবির বিশেষ পুলিশ সুপার, ১৩ এপিবিএনের পুলিশ সুপার ড. এলিজা শারমীনকে পুলিশ অধিদপ্তরে (টিআর), ডিএমপির উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমানকে এসবির বিশেষ পুলিশ সুপার, এপিবিএনের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এসবির বিশেষ পুলিশ সুপার, ডিএমপির উপকমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে কেএমপির উপকমিশনার, ডিএমপির উপকমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে কেএমপির উপকমিশনার, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) সাজেদুর রহমানকে ডিএমপির উপকমিশনার পদে বদলি করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে বলা হয়, পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলামকে নৌ পুলিশে, এপিবিএন–২ এর পুলিশ সুপার মিজানুর রহমানকে পঞ্চগড়ের পুলিশ সুপার, বান্দরবানের পুলিশ সুপার আবদুর রহমানকে আরপিএমপির উপকমিশনার, এসবির বিশেষ পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবানের পুলিশ সুপার, জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদাকে ডিএমপির উপকমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি অফিসের পুলিশ সুপার শাহনাজ বেগমকে জয়পুরহাটের পুলিশ সুপার, পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদকে এসবির বিশেষ পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার ছুফি উল্লাহকে পাবনার পুলিশ সুপার, নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে ডিএমপির উপকমিশনার, শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁনকে নীলফামারীর পুলিশ সুপার, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং ডিএমপির উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েলকে এপিবিএনের পুলিশ সুপার, রাজশাহীর সারদার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমকে সাতক্ষীরার পুলিশ সুপার, চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানকে ডিএমপির উপকমিশনার, ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমানকে চাঁদপুরের পুলিশ সুপার, সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠির পুলিশ সুপার, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশে, আরএমপির উপকমিশনার রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারের পুলিশ সুপার, চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএনে, ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলামকে পুলিশ অধিদপ্তরের এআইজি এবং সিএমপির উপকমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।