মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়া পৌর ২ নম্বর ওয়ার্ড মহিলা দলের আংশিক কমিটি গঠন: সভাপতি সুরভী, সম্পাদক শেলী

কুষ্টিয়া প্রতিনিধি
জুন ১৪, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সুরভী-শেলীর নেতৃত্বে কুষ্টিয়া পৌর ২ নম্বর ওয়ার্ড মহিলা দলের নতুন যাত্রা। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কুষ্টিয়া পৌর ২ নম্বর ওয়ার্ডের আংশিক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে শামীমা সুলতানা সুরভী সভাপতি, শেলী খাতুন সাধারণ সম্পাদক এবং শাপলা খাতুন সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

এ উপলক্ষে কুষ্টিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায়, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান কাজল মাজমাদারের অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোজি খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার। এছাড়াও জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নবগঠিত এই আংশিক কমিটির মাধ্যমে কুষ্টিয়া পৌর ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।