শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম গাজীকে গুলি করে হত্যা

খুলনা জেলা প্রতিনিধি
জুন ১২, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নিহত রফিকুল ইসলাম গাজী

খুলনার লবণচরা থানার মাথাভাঙা এলাকায় বিএনপি নেতা রফিকুল ইসলাম গাজীকে (রফিক) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জুন) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রফিকুল ইসলাম গাজী বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি লবণচরা থানার কাজীপাড়া এলাকার বাসিন্দা এবং রতন গাজীর ছেলে। স্থানীয়দের কাছে তিনি ‘ঢাকাইয়া রফিক’ নামে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে দশগেট এলাকা থেকে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম। পথে মোটরসাইকেলে এসে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির একটি তার পেটে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।