রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

“চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ,ঘটনাস্থলেই নিহত ২, গুরুতর আহত ৩ — এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

ছবি:সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের পাঠাপাড়া গ্রামে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত ও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বাড়িতে গোপনে ককটেল প্রস্তুতের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয়ের দুইজন নিহত হন। তাদের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বিস্ফোরণে বাড়ির ইটের দেয়াল ধসে পড়ে এবং টিনের চাল উড়ে যায়। আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গুরুতর আহতরা হলেন— মিনহাজ (৫২), বজলুর রহমান (২০) ও রানীহাটির ধুমী গ্রামের মো. শুভ (২০)। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।
ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছেনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।