মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

“জাতির সঙ্গে করা অঙ্গীকার পূরণ করেছি”—নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী সিইসি নাসির উদ্দিন,

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৬, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সিইসি এ এম এম নাসির উদ্দিন

সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আত্মবিশ্বাসী বক্তব্য দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, জাতির কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তা পূরণ করতে সক্ষম হয়েছে নির্বাচন কমিশন।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনের মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ জোরদার করার লক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করে নির্বাচন কমিশন ও United Nations Development Programme।
“নির্বিঘ্ন ভোট দিতে পেরেছেন সবাই”
সিইসি বলেন, সম্মিলিত প্রচেষ্টার ফলে এবার দেশবাসীকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে।

তিনি বলেন,আমি অনেককে জিজ্ঞেস করেছি—কেউ কি ভোট দিতে পারেননি? এখন পর্যন্ত এমন একজনকেও পাইনি যিনি বলেছেন যে, তিনি ভোট দিতে পারেননি।”
ভোটকেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, ভোটাররা জানিয়েছেন তারা কোনো বাধা বা সমস্যার সম্মুখীন হননি। বিশেষ করে বয়স্ক নারীরাও নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন বলে তাকে জানিয়েছেন।

আলোচনায় অমোচনীয় কালি- নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালির মান নিয়েও মজার অভিজ্ঞতা তুলে ধরেন সিইসি। তিনি বলেন, এবারের কালি এতটাই টেকসই যে সহজে উঠছে না। তার ভাষায়, কালি তো উঠছেই না। ভয় হচ্ছে সামনে স্থানীয় সরকার নির্বাচনে আবার এই কালি নিয়ে ভোট দিতে গেলে ধরা খাই কিনা! তিনি আরও জানান, কালি সরবরাহকারী স্টিভ লিজ কীভাবে এমন টেকসই কালি তৈরি করেছেন তা সত্যিই বিস্ময়কর। তার মতে, দেশের ইতিহাসে এবারই সর্বোচ্চ মানের কালি ব্যবহার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।