কুষ্টিয়ায় জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ‘আহত জুলাই যোদ্ধারা’। রোববার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের প্রধান সড়কে প্রতিবাদ মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয় বিক্ষোভকারীরা।
প্রতিবাদকারীরা অভিযোগ করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়–এর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসককে হঠাৎ প্রত্যাহার করা হয়েছে, যা জেলার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি করেছে।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত মানববন্ধনে রূপ নেয়। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন।
“দুর্নীতির বিরুদ্ধে অবস্থানই কাল হলো?
মানববন্ধনে বক্তারা দাবি করেন, ডিসি ইকবাল হোসেন দুর্নীতিবিরোধী অবস্থান গ্রহণ, বালু মহলের অনিয়ম নিয়ন্ত্রণ, চাঁদাবাজি প্রতিরোধ এবং হাসপাতাল দখলচেষ্টা রুখে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়ায় একটি প্রভাবশালী মহল তাঁর বদলি চেয়েছে।
তাদের ভাষ্য, তাঁর সময়ে বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমেছে, স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরতে শুরু করেছে এবং উন্নয়ন কার্যক্রমে দৃশ্যমান গতি এসেছে। ঠিক এমন সময় বদলির আদেশ জেলায় চলমান প্রশাসনিক স্বচ্ছতা ও উন্নয়নকে ব্যাহত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
কঠোর কর্মসূচির হুঁশিয়ারি- বিক্ষোভকারীরা অবিলম্বে বদলি আদেশ প্রত্যাহার করে বর্তমান ডিসিকে বহাল রাখার দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
রাতের নীরবতা ভেঙে ওঠা এই প্রতিবাদ কর্মসূচি কুষ্টিয়ায় প্রশাসনিক সিদ্ধান্ত ঘিরে জনমতের তীব্রতারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন
