বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দনিয়া থেকে নারীর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৩০, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

প্রতীকী ছবি

রাজধানীর কদমতলীর দক্ষিণ দনিয়া এলাকার বাসা থেকে মোছা. ইয়াসমিন (৪৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। মৃতের স্বজনের দাবি, দ্বিতীয় স্বামী নজরুল ইসলাম তাকে শ্বাসরোধে হত্যা করেছেন।

মৃতের প্রথম সংসারের ছেলে আল আমিন জানান, মঙ্গলবার রাতে সৎবাবা নজরুল ইসলাম তাকে ফোন করে বলেন, তোমার মায়ের খোঁজ নিও। বুধবার বিকেলে তিনি ওই বাসায় গিয়ে দেখেন, বাইরে থেকে ছিটকিনি লাগানো। পরে প্রতিবেশীর সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা খুলে বিছানায় শোয়ানো অবস্থায় ইয়াসমিনের মরদেহ উদ্ধার করে।

কদমতলী থানার এসআই কামরুন নাহার জানান, মৃতের শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মুখমণ্ডল কিছুটা পচনশীল অবস্থায় ছিল। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে কি না তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। পলাতক নজরুল ইসলামকে খুঁজছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।