রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, গুরুতর আহত ২

মোঃ হারুন অর রশীদ
জুন ১৩, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে প্রাগপুর-ভেড়ামারা মহাসড়কের ডাং মড়কা বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার রাত প্রায় ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন আতাউর রহমান (৫০)। তিনি গরুলা ফুটানি বাজার সংলগ্ন এলাকার মৃত উজির বিশ্বাসের ছেলে।

আহতরা হলেন কই পাল গ্রামের মোখলেসুর রহমানের ছেলে শুভ (৩৫) এবং দুখিপুর গ্রামের হাসানুজ্জামানের ছেলে হুমায়ুন কবির (২১)।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রাগপুর মহাসড়ক থেকে একটি মোটরসাইকেল ডাং মড়কা বাজারের দিকে আসছিল। একই সময়ে ভেড়ামারা সড়ক থেকে আরেকটি মোটরসাইকেল প্রাগপুরের উদ্দেশে যাচ্ছিল। রাত ৯টার দিকে ডাং মড়কা বাজার এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আতাউর রহমানের মৃত্যু হয় এবং অপর দুই আরোহী গুরুতর আহত হন।

পরে আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।