রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুঠিয়ায় তেলের দামে ‘আগুন’ মোবাইল কোর্টের ঝটিকা অভিযানে ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহী প্রতিনিধি
মার্চ ১৪, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিলমাড়িয়া বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বাজারজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অভিযান সূত্রে জানা যায়, জ্বালানি তেলের কৃত্রিম সংকটের সুযোগ নিয়ে খুচরা পর্যায়ে বেশি দামে পেট্রোল বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে বিলমাড়িয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।

অভিযান চলাকালে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির প্রমাণ পাওয়ায় আদিল হোসেন নামে এক ব্যবসায়ীকে তাৎক্ষণিকভাবে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন,
“জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং খুচরা পর্যায়ে অতিরিক্ত দাম আদায় বন্ধ করতে আমরা এই মোবাইল কোর্ট পরিচালনা করেছি। বাজারে যাতে কোনো ব্যবসায়ী ভোক্তাদের সঙ্গে প্রতারণা করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের এই অভিযানের পর বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মাঝেও সতর্কতা দেখা গেছে বলে স্থানীয়রা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।