সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ’লীগ কর্মী

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আরিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কারাগারে বন্দি নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামী লীগ কর্মী আরিফ মাহমুদ। আজ ‎সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তাঁকে নিজ বাড়ি ফতুল্লার কোতালেরবাগ এলাকায় আনা হয়।

এ তথ্য নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন। ‎তিনি বলেন, আরিফ মাহমুদ আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তাঁর বাড়ি ফতুল্লার কোতালেরবাগ এলাকায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গত মাসে তাঁকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি।

আজ সকাল সাড়ে ৮টার দিকে আরিফ মাহমুদের মা আমেনা বেগম বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান। পরিবারের সদস্যরা আবেদন করলে জেলা ম্যাজিস্ট্রেট আরিফকে চার ঘণ্টার প্যারোল দেন। এ সময়ের মধ্যে আরিফ মাহমুদ মায়ের জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন। পরে নির্ধারিত সময়ের মধ্যেই তাঁকে কারাগারে ফেরত পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।