বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিটিভির নতুন ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’

বিনোদন ডেস্ক
জানুয়ারি ৩১, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

উপস্থাপনা রশীদ সাগর ও আবুল হায়াত। ছবি: বিটিভির সৌজন্যে

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হতে যাচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’। আগামীকাল শুক্রবার রাত ৯টায় প্রথম পর্ব প্রচারের মধ্য দিয়ে শুরু হবে এ অনুষ্ঠান।

বিটিভি জনসংযোগ বিভাগ থেকে পাঠানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অভিনন্দন’ অনুষ্ঠানটি যথারীতি একক গান, লোকগান, পুঁথি পাঠ, নাচ, নাটিকা, নৃত্যনাট্য ও আড্ডার সমন্বয়ে সাজানো হয়েছে। প্রতি মাসে একটি করে পর্ব প্রচার হবে এটি।অভিনন্দন’-এর বিশেষ আকর্ষণ হিসেবে এবারের অনুষ্ঠানের গল্প-আড্ডা পর্বে অংশ নিয়েছেন অভিনেতা আবুল হায়াত। এ পর্বে তাকে বিশেষভাবে অভিনন্দন ও সম্মান জানানো হবে।

এছাড়াও জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে পুঁথি পাঠ করবেন আরিফ দেওয়ান। সমসাময়িক সামাজিক বাস্তবতা নিয়ে অনুষ্ঠানে থাকছে গুজব বিষয়ক একটি ছোট নাটিকা।

বিনোদনের পাশাপাশি সংস্কৃতি ও সচেতনতার মেলবন্ধনে সাজানো ‘অভিনন্দন’ অনুষ্ঠানটি দর্শকদের জন্য উপভোগ্য একটি আয়োজন হয়ে উঠবে বলে মনে করছে বিটিভি কর্তৃপক্ষ।

রশীদ সাগরের গবেষণা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি গ্রন্থণা করেছেন কমল সরকার, সমন্বয় ইদ্রিস নিয়াজ ও প্রযোজনা করেছেন ইয়াসির আরাফাত।

সংগীত পর্বে থাকছে জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের কণ্ঠে একটি নতুন গান। পাশাপাশি লোকসংগীত পরিবেশন করবেন শফি মন্ডল, শাহনাজ বেলী ও ডলি মন্ডল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।