রুকাইয়া জাহান চমক। ছবি: ফেসবুক
ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। অভিনয় আর সৌন্দর্যের জাদুতে অল্প সময়েই দর্শকদের মন জয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। মাঝে মধ্যেই দারুণ সব ফ্যাশন নিয়ে হাজির হন ভক্তদের সামনে। এবারও যেন তার ব্যতিক্রম হল না।

আজ বৈশাখী সাজে কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে চমক লিখেছেন, ‘বৈশাখী লুক ক্রিয়েট করেছি তোমাদের জন্য। ছবি: ফেসবুক

অভিনয় ছাড়া ইদানীং কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও সক্রিয় মডেল অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ছবি: ফেসবুক

গত ঈদে নাটকে না দেখা গেলেও মিউজিক ভিডিওতে দেখা দিয়েছিলেন চমক। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন নায়ক জিয়াউল রোশান। ছবি: ফেসবুক

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে তাঁর যাত্রা শুরু। ছবি: ফেসবুক

২০২০ সালে নিয়মিত অভিনয় শুরু করে অল্প সময়েই দর্শকের নজর কাড়েন চমক। ছবি: ফেসবুক

হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হাজব্যান্ড’– এমন একাধিক জনপ্রিয় কাজ, ওয়েব কনটেন্টে তার উপস্থিতি তাকে পরিচিত মুখে পরিণত করে। ছবি: ফেসবুক

সময়ের সঙ্গে সঙ্গে কাজের সংখ্যার চেয়ে মানকে বেশি গুরুত্ব দিতে শুরু করেন এই তরুণ অভিনেত্রী। ছবি: ফেসবুক
