ফাইল ছবি
মব-ভায়োলেন্সের আশঙ্কায় রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ থানায় লিখিত অভিযোগ করেছেন। শনিবার রাজধানীর পল্টন থানায় তিনি এই অভিযোগ করেন।
এমডি মাহবুব মোর্শেদ তাতে উল্লেখ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য বাসস ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। অন্তত ২০০ জন সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী দায়িত্বে নিয়োজিত থাকবেন। নির্বাচনের আগে-পরে এই সংস্থার প্রধান কার্যালয়ে হামলা বা মব-ভায়োলেন্স হতে পারে। ফলে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে বাসসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
পল্টন থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান গণমাধ্যম কে বলেন, নিরাপত্তা আশঙ্কায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি দেখা যাচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
