রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৯৪ লাখ টাকা

সমতল মাতৃভূমি ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি:সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে টানা চার দিনের ছুটিতে উত্তরবঙ্গ ও আশপাশের অন্তত ২৩ জেলার মানুষ গ্রামে ফিরছেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে ২ কোটি ৯৪ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী লেনে ২৩ হাজার ৯৮৯ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা। অপরদিকে ঢাকাগামী লেনে ১২ হাজার ৯৩৪ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ১৯ লাখ ৭৬ হাজার ৭৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে টানা চার দিনের ভোটের ছুটিতে মঙ্গলবার রাতে থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে।

বুধবার সকালে যানবাহনের চাপের জন্য যানজটের সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এখন মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতেই চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।