বুধবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির শপথবাক্যে নতুন অধ্যায়: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শপথ পাঠ করান। ছবি-প্রেস উইং

রাজনৈতিক উত্তেজনা আর প্রত্যাশার আবহে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রচিত হলো দেশের ইতিহাসের নতুন অধ্যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আনুষ্ঠানিকভাবে তাকে শপথবাক্য পাঠ করান। শপথের মুহূর্তে উপস্থিত অতিথিদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। দেশি-বিদেশি কয়েক’শ কূটনীতিক, রাজনীতিক ও বিশিষ্টজনের উপস্থিতিতে আয়োজনটি পরিণত হয় এক ঐতিহাসিক দৃশ্যে।
প্রধানমন্ত্রীর শপথের পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি একে একে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করেন। প্রথমে পূর্ণমন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ নেন।
মন্ত্রিসভায় যাঁরা
মন্ত্রী হিসেবে শপথ নেন—
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়াকোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম।
টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নেন খলিলুর রহমান ও মোহাম্মদ আমিন উর রশীদ।প্রতিমন্ত্রীদের শপথ
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন—
এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, রাজিব আহসান, আব্দুল বারী, মীর শাহে আলম, জুনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ও নুরুল হক নুর।
শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিল নতুন সরকার। এখন সবার চোখ নতুন প্রধানমন্ত্রীর প্রথম সিদ্ধান্ত, মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন এবং আগামীর কর্মপরিকল্পনার দিকে। রাজনৈতিক অঙ্গনে আলোচনা—এই মন্ত্রিসভা দেশের অর্থনীতি, গণতন্ত্র ও প্রশাসনে কতটা পরিবর্তনের বার্তা বহন করতে পারে।সে দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে দেশবাসী।প্রধানমন্ত্রীর শপথগ্রহণ উপলক্ষে দেশি-বিদেশিসহ কয়েক’শ অতিথি অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।