সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সচিব পদমর্যাদায় ৩ গুরুত্বপূর্ণ নিয়োগ এনজিও ব্যুরো, ওয়াকফ প্রশাসন ও ভূমি আপিল বোর্ডে নতুন নেতৃত্ব

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৯, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

প্রশাসনে নতুন গতি আনতে সচিব পদমর্যাদায় তিন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের ওয়াকফ প্রশাসক এবং ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান—এই তিন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এনজিও বিষয়ক ব্যুরোর
মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মোহাম্মদ জকরিয়া। বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের ওয়াকফ প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাফিজ উদ্দিন আহমেদ। আর ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে মো. আব্দুল্লাহ আল বাকীকে।

এতে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে এক বছর নির্ধারণ করা হয়েছে। এছাড়া, অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

প্রশাসনের গুরুত্বপূর্ণ এই তিন পদে নতুন নেতৃত্ব আসায় সংশ্লিষ্ট খাতগুলোতে কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।