রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট-অন-রেকর্ডদের নতুন কমিটি গঠনের উদ্যোগ, সূচনা সম্মেলনে উৎসাহ-উদ্দীপনা

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৪, ২০২৬ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

মহামান্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট-অন-রেকর্ডদের পেশাগত ঐক্য, মর্যাদা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, আধুনিক ও কার্যকর করার প্রত্যয়ে অদ্য ০৪ জুলাই ২০২৬ (শনিবার) বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ক্যান্টিনে এক প্রাণবন্ত সূচনা সম্মেলনের আয়োজন করা হয়।

সুপ্রিম আইনজীবী সমিতির ক্যান্টিনে প্রাণবন্ত সুচন্দা সম্মেলন।

সম্মেলনে উপস্থিত অ্যাডভোকেট-অন-রেকর্ডগণ নতুন কমিটি গঠনের প্রক্রিয়া, সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার নানা বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

বক্তারা বলেন, একটি শক্তিশালী, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রতিনিধিত্বশীল কমিটি গঠনের মাধ্যমে অ্যাডভোকেট-অন-রেকর্ডদের পেশাগত মর্যাদা রক্ষা, সদস্যদের অধিকার প্রতিষ্ঠা এবং বিচারাঙ্গনে সংগঠনের ইতিবাচক ভূমিকা আরও সুদৃঢ় করা সম্ভব হবে।

সুচনা সম্মেলনের একাংশ

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সূচনা সম্মেলনে অংশগ্রহণকারীরা সংগঠনের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে অ্যাডভোকেট-অন-রেকর্ডদের সংগঠন ভবিষ্যতে আরও গতিশীল, আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।