শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
অক্টোবর ২২, ২০২৬ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

অভিযুক্ত স্বামী ও নিহত স্ত্রী। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে পারিবারিক কলহের জেরে নাদিয়া আক্তার (১৮) নামে এক অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের হাতিখলা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের মা মইফুল বাদী হয়ে গফরগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে স্বামী কাউসার পলাতক রয়েছে।

জানা গেছে, প্রায় এক বছর আগে গফরগাঁওয়ে হাতিখলা গ্রামে নূরচান মিয়ার ছেলে কাউসারের (২৬) সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় দক্ষিণ গফরগাঁওয়ের বাগবাড়ি গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে নাদিয়া আক্তারের। বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে স্বামী ও শাশুড়ির সঙ্গে ঝগড়া-বিবাদ চলছিল নাদিয়ার। পারিবারিক বিবাদের জেরে ওই দিন রাতে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে স্বজনদের অভিযোগ। নিহত নাদিয়া তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান জানান, নিহত গৃহবধূর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।