বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় জাতীয়তাবাদী বাউল দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

এস এম বাদল
অক্টোবর ২১, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সভাপতি নাসির উদ্দীন সরকার, সাধারণ সম্পাদক মনির হোসেন মুন্না। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের কুষ্টিয়া জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে মো. নাসির উদ্দীন সরকারকে সভাপতি এবং মনির হোসেন মুন্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহেল খন্দকারের সুপারিশক্রমে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম তুহিন ও সাধারণ সম্পাদক এবি ফরিদ আহমেদ এ কমিটির অনুমোদন দেন।

কমিটি অনুমোদনের মধ্য দিয়ে কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা। সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দকে সার্বিক দিকনির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহেল খন্দকার।

তিনি নবগঠিত কমিটির নেতাদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন কমিটির নেতৃত্বে কুষ্টিয়া জেলা বাউল দলের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী হবে। একই সঙ্গে দলীয় আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।