বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় মাদকের বিরুদ্ধে ‘অপারেশন ক্লিন’: ট্যাপেন্টাডলসহ আটক ২, মোবাইল কোর্টে তাৎক্ষণিক সাজা

কুষ্টিয়া প্রতিনিধি
মে ১৩, ২০২৬ ১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতিতে মাঠে সক্রিয় রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরিচালক আসলাম হোসেনের কঠোর দিকনির্দেশনা ও সার্বিক তদারকিতে কুষ্টিয়াজুড়ে চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এবার মিরপুর উপজেলায় পরিচালিত বিশেষ মোবাইল কোর্ট অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদকসেবী/কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে ২০২৬) কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন চারুলিয়া ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কুষ্টিয়া। অভিযানে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।

অভিযান চলাকালে পরিচালিত মোবাইল কোর্টের মামলা নং-০৪/২৬ ও ০৫/২৬ এর বিচার কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আরাফাত আমান আজিজ।

মোবাইল কোর্টে প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কুষ্টিয়ার পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ এবং উপপরিদর্শক মোঃ রাসেল কবীর। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা, তৎপরতা ও পেশাদারিত্বের মাধ্যমে মাদক উদ্ধার এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্র আরও জানায়, পরিচালক আসলাম হোসেনের নেতৃত্বে কুষ্টিয়াজুড়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকের বিরুদ্ধে চলমান অভিযান থামবে না— এমন বার্তা দিয়েই সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কুষ্টিয়াজুড়ে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান আরও বিস্তৃত করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।