বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কেদারগঞ্জ বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ভুয়া চিকিৎসা ও অনিয়মে ২ প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা জরিমানা

মেহেরপুর জেলা প্রতিনিধি
মে ১৩, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৩ মে) বেলা ১১টার দিকে পরিচালিত এ অভিযানে বাজারজুড়ে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ঔষধ, বীজ ও কীটনাশকসহ বিভিন্ন পণ্যের তদারকি করা হয়। অভিযান চলাকালে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্য তালিকা, লাইসেন্স ও সেবার বৈধতা যাচাই করা হয়।

অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করায় “জুঁই এন্ড জিহাদ ভ্যারাইটিজ” নামের প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া “E.N.T. কলিকাতা” নামে মিথ্যা তথ্য ব্যবহার করে চিকিৎসাসেবা পরিচালনার অভিযোগে “টিংচার হোমিও হল”-এর স্বত্বাধিকারী মো. জাবেদুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দুই প্রতিষ্ঠান থেকে সর্বমোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর মো. তারিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।

ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সারাবাংলা সর্বশেষ