সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে নবনিযুক্ত ইউএনও মাসুদুর রহমানের সঙ্গে শিক্ষক সমিতির মতবিনিময়

Link Copied!

ফাইল ছবি

মেহেরপুরের গাংনী উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদুর রহমানের সঙ্গে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, গাংনী উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ নবনিযুক্ত ইউএনও মোঃ মাসুদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।

মতবিনিময় সভায় গাংনী উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ রক্ষা এবং শিক্ষকদের পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষার পরিবেশ আরও উন্নত ও কার্যকর করতে শিক্ষক-প্রশাসনের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

নবনিযুক্ত ইউএনও মোঃ মাসুদুর রহমান উপজেলার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি শিক্ষার সার্বিক উন্নয়ন ও বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখতে প্রশাসনের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির মেহেরপুর জেলা সভাপতি হাফিজুর রহমান বকুল, গাংনী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আখতারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সিনিয়র সাধারণ সম্পাদক জাকিউলসহ গাংনী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

সভায় শিক্ষক নেতৃবৃন্দ নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে শিক্ষা উন্নয়নে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।