রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে প্রাথমিক শিক্ষকদের বেতন ফিক্সেশন ও বিনা মূল্যে অনলাইন আবেদন ক্যাম্প

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
অক্টোবর ১৮, ২০২৬ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বেতন নির্ধারণের জটিলতা নিরসন ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে শিক্ষকদের পাশে শিক্ষক সমিতি। ছবি: সমতল মাতৃভূমি

মেহেরপুরের গাংনীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ফিক্সেশন (বেতন নির্ধারণ) ও অনলাইন আবেদন প্রক্রিয়া সহজ করতে দিনব্যাপী বিনা মূল্যে সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে বেতন নির্ধারণের জটিলতা দূর করা এবং শিক্ষকদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

রোববার (১৮ অক্টোবর) গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, গাংনী উপজেলা শাখার উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে বিনা মূল্যে অনলাইন আবেদনসংক্রান্ত সেবা গ্রহণ করেন।

গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আখতারুজ্জামান বকুলের তত্ত্বাবধানে এবং সাধারণ সম্পাদক মো. সেলিম রেজার সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পটি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান বকুল।

ক্যাম্প আয়োজনে সহযোগিতা করেন মো. জাকিউল ইসলাম, মো. গোলাম মোস্তফা, মো. সাখাওয়াত হোসেন, আসিফ আহাম্মেদ, মো. আব্দুল হাদী, জালাল উদ্দিন, আবু আফফান, মো. শরিফুল ইসলাম শরিফুল, হাবিব ফেরদৌস, সাদ আহমেদ মানিক, মো. সাঈদ জুবায়ের লিমন, মো. লাজুম ইসলাম, মোছা. হোসনেয়ারা উষা, মো. ফারুক হোসেন, মোছা. আসমা খাতুন, মো. সেলিম রেজা, মো. মুকাদ্দেস আলী, মোছা. লাবনী খাতুন, হাসান আলী, মো. ইব্রাহিম খলিল, মো. আব্দুর রহিম, আজমাইন হোসেন ও মো. ইকবাল হোসেন।

আয়োজকরা জানান, ডিজিটাল পদ্ধতিতে শিক্ষকদের বেতন ফিক্সেশনসংক্রান্ত জটিলতা নিরসন এবং অনলাইন আবেদন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতেই সম্পূর্ণ বিনা মূল্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শিক্ষকদের প্রয়োজন বিবেচনায় এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে সংগঠনটি।

শিক্ষকদের বেতন নির্ধারণ ও অনলাইন আবেদনসংক্রান্ত কাজে সহযোগিতা পেয়ে অংশগ্রহণকারী শিক্ষকরা এ উদ্যোগকে স্বাগত জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।