বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব মো. তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরের গাংনীতে ৫০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) সকালে গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় থেকে যুবদল নেতা সুমনের উদ্যোগে এসব ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন (কালু)। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম নাসির, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান আখের আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডাম সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুবদল নেতা সুমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ চারা বিতরণের মধ্য দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে ফলজ গাছ রোপণে উৎসাহ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।
দিনব্যাপী এ কর্মসূচিকে ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
