শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযান: টোলঘরের সামনে ৮০ বোতল এস্কাফসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সদর মডেল থানার পৌর এলাকার রেহাইচর গ্রামের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মহানন্দা ব্রিজ টোলঘরের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া বৈরাগীপাড়া গ্রামের মো. সুলতানের ছেলে মো. দুলাল (২৮) এবং সাহাপাড়া বটতলা মোড় এলাকার মো. আমির হোসেনের ছেলে মো. সারোয়ার জাহান ওরফে শুভ (২৩)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৮০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ডিবি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সারাবাংলা সর্বশেষ