বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ব্যাপক আয়োজন, আলোচনা সভা ও নানা কর্মসূচি, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে ব্যাপক কর্মসূচির আয়োজন করেছে উপজেলা বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

দৌলতপুর উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘ রাজনৈতিক পথচলা, সাংগঠনিক কার্যক্রম এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার। তিনি অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. রুহুল কুদ্দুস। অনুষ্ঠান সঞ্চালনা করবেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. বিলাল হোসেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৈরি করা ব্যানারে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি স্থান পেয়েছে। পাশাপাশি জাতীয় পতাকা, দলীয় প্রতীক ও বেলুন দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানস্থল।

আয়োজকরা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের ইতিহাসকে স্মরণ করে প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতেও দৌলতপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। অনুষ্ঠান সফল করতে স্থানীয় নেতাকর্মীরা ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

নেতাকর্মীরা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি দলের অতীতের আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক ঐক্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নতুন করে কাজ করার অনুপ্রেরণা জোগায়। দৌলতপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় নিয়েই এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।