শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত,আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

হারুন অর রশীদ
জুলাই ১৬, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, দৌলতপুর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. মহসিন আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. বিল্লাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাও. বেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, মো. জহুরুল করিম বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা মো. জহুরুল হক, উপজেলা প্রজেক্ট অফিসার মো. সোহেল রানা, শিক্ষক সভাপতি মো. ইয়াকুব আলী, মো. সানাউল হক সেন্টু মাস্টার, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম (শাহীন), বিএনপি নেতা রাশেদুল হক শামীম, ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদুজ্জামান রুবেল, ছাত্রদল নেতা মিঠু শেখ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রকিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের বীরত্বগাথা, আত্মত্যাগ এবং দিবসটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তাঁদের ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও ন্যায়বিচারের চেতনায় উদ্বুদ্ধ করবে।

অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও দৌলতপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে বৃহস্পতিবার বাদ জোহর জুলাই শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। সেখানে শহীদদের আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুসল্লিরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেনষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।