রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে”আন্তর্জাতিক মানবাধিকার কমিশন” উপজেলা কার্যালয়ের উদ্বোধন

মো. তাজ উদ্দিন
অক্টোবর ৩, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

জাতিসংঘ অধিভুক্ত মানবাধিকার সংস্থা “আন্তর্জাতিক মানবাধিকার কমিশন”বাংলাদেশ ট্রাস্ট দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখার উদ্বোধন করা হয়েছে।

পৌর শহরের প্রফেসর পাড়ায় ২ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় এই অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন(আইএইচআরসি) সাউথ এশিয়ান অঞ্চলের চেয়ারম্যান আনন্দ মহল সরকার।

এ সময় সংস্থাটির বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি ও ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক লিমন হায়দার।

আরো উপস্থিত ছিলেন সংস্থাটির বিশেষ প্রতিনিধি কে এস জনি,জেলা পরিচালক মমিন ইসলাম,সহকারি পরিচালক সেলিম আহমেদ,ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি সাফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আজিজুল হক সহ সংস্থাটির প্রায় অর্ধশতাধিক সদস্যবৃন্দ।

সংস্থাটির চেয়ারম্যান তিনি তাঁর বক্তব্যে বলেন, আগামী দিনে এই ফুলবাড়ী উপজেলা কমিটি যেন মানুষের সেবায় কাজ করতে পারে-মানুষের অধিকার আদায়ে কাজ করতে পারে এই আশায় ব্যক্ত করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।