বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ আটক ১

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
অক্টোবর ২১, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সমতল মাতৃভূমি

দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ মো. আব্দুল হামিদ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে তাঁর কাছ থেকে ৩০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্যের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪০০ টাকা।

বুধবার (২১ অক্টোবর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধীনস্থ বড়গ্রাম বিওপির একটি বিশেষ অভিযানে তাঁকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামানের দিকনির্দেশনায় সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় বড়গ্রাম বিওপির একটি চৌকস দল বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ ওই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।

আটক মো. আব্দুল হামিদ (৫৫) দিনাজপুর জেলার কোতোয়ালি থানার দক্ষিণ বংশীপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত শমসের আলী। তিনি কমলপুর ডাকঘরের আওতাধীন এলাকার বাসিন্দা।

বুধবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, আটক ব্যক্তিকে জব্দ করা মাদকদ্রব্যসহ থানায় হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, ফুলবাড়ী ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে পরিচালনা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।