মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিআরটিএর মিরপুর কার্যালয়ে অভিযান, কারাদণ্ড ৬ দালালের, ১১ দালাল আটক, ৫ জনকে ৩০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২১, ২০২৬ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর কার্যালয় অভিযান চালিয়ে ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রাজধানীর বিআরটিএর মিরপুর কার্যালয়ে অভিযান চালিয়ে ১১ জন দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে ছয়জনকে ৬০ দিন করে কারাদণ্ড এবং পাঁচজনকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিআরটিএর মিরপুর কার্যালয় প্রাঙ্গণে এ অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের পরিচালনায় আদালত-৩-এর অধীনে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে বিআরটিএ মিরপুর কার্যালয় এলাকা থেকে ১১ জন দালালকে আটক করা হয়। তাদের মধ্যে পাঁচজনকে সর্বমোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং বাকি ছয়জনের প্রত্যেককে ৬০ দিন করে কারাদণ্ড দেন আদালত।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—মো. মনির মোল্ল্যা, সুজন চন্দ্র দাস, মো. আল আমিন, মো. টিপু, মোফাজ্জেল হোসেন ও আব্দুল মান্নান শিকদার।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রটি বিআরটিএতে আসা গ্রাহকদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত—এমন অসংখ্য অভিযোগ আমাদের কাছে ছিল।

তিনি বলেন, সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএকে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে এ অভিযান নিয়মিত চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।