শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। একের পর এক উইকেট হারাচ্ছে স্বাগতিকেরা।

এর মধ্যে ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পেয়ে ম্যাচ থেকে ছিটকে গেছেন মুমিনুল হক। তার কনকাশন বদলি হিসেবে ব্যাটিংয়ে নেমেছেন জাকের আলি।

বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে ৫ উইকেটে ৩৫ রান। সব মিলিয়ে স্বাগতিকদের লিড এখন ৬২ রান।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। প্রথম ইনিংসে ব্যর্থ হওয়া তানজিদ হাসান এবারও বেশিক্ষণ টিকতে পারেননি। শামার জোসেফের বলে গালিতে রোস্টন চেইসের হাতে ক্যাচ দিয়ে কোনো রান না করেই ফেরেন তিনি।

এরপর অধিনায়ক শান্তকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন সাদমান ইসলাম। তবে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা এই ওপেনারও চেইসের শিকার হন। ৩০ বলে ১৩ রান করে বোল্ড হন সাদমান।

একই ওভারে জোড়া আঘাত হানেন চেইস। সাদমানের বিদায়ের পর ক্রিজে এসেই বড় শট খেলতে গিয়ে মিড অনে জেডেন সিলসের হাতে ধরা পড়েন তাওহিদ হৃদয়। কোনো রান করতে পারেননি তিনি।

এরপর শান্তকেও ফেরান চেইস। টার্নের মুখে বলের লাইনে যেতে না পারায় এলবিডব্লিউ হন বাংলাদেশ অধিনায়ক। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ৩৭ বলে ১০ রান করেন শান্ত।

তৃতীয় সেশনে খেলা শুরুর পর প্রথম ওভারেই লিটন দাসকে এলবিডব্লু করলেন ওয়ারিক্যান। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ৪ রান করা লিটন। ক্রিজে নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।